UMBRELLA SHOP এ স্বাগতম। আমাদের ভিজিটরদের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।
আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আমাদের গোপনীয়তা নীতি (Privacy Policy) সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।
তথ্য সংগ্রহ (Information Collection)
আমরা গ্রাহকদের কাছ থেকে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, যেমন: নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এবং পেমেন্ট সম্পর্কিত মৌলিক তথ্য।
এই তথ্যগুলো শুধুমাত্র অর্ডার সম্পন্ন করা, পণ্য ডেলিভারি এবং গ্রাহক সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য (Purpose of Information Usage)
আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করি নিম্নলিখিত উদ্দেশ্যে:
– আপনার অর্ডার প্রক্রিয়া ও ডেলিভারি নিশ্চিত করতে
– পণ্যের আপডেট বা অফার জানাতে
– কাস্টমার সার্ভিসে যোগাযোগের জন্য
– ওয়েবসাইট অভিজ্ঞতা উন্নত করতে
শিশুদের গোপনীয়তা (Children’s Privacy)
আমাদের ওয়েবসাইটের অন্যতম একটি লক্ষ্য হলো ইন্টারনেটে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। আমরা ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে জেনেশুনে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। আপনার সন্তান যদি এমন কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকে, তবে দ্রুত আমাদের জানান এবং আমরা তা অবিলম্বে মুছে ফেলার ব্যবস্থা করব।
আপনার তথ্যের সুরক্ষা (Protection of Your Information)
আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইন্টারনেটে ডাটা আদান প্রদান শতভাগ নিরাপদ নয়। তাই আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করলেও সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি না।
তৃতীয় পক্ষের লিংক (Third Party Links)
ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট লিংক শেয়ার করে না। শুধু মাত্র আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক থাকতে পারে যেমন: Facebook, YouTube, Instagram, X
যোগাযোগ (Contact Us)
আমাদের গোপনীয়তা নীতি (Privacy Policy) সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অথবা কোনো কারণে অভিযোগ জানাতে চাইলে, অনুগ্রহ করে +880 1759837756 নম্বরে আমাদের কল করুন।